ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফেনীতে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় আগুন

ফেনীতে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের ওই কারখানায় আগুন লাগে।


ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট কাজ করছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।


স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, শুধু জানি ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা এখনো কিছুই জানি না।

ads
ads
ads

Our Facebook Page

↑